• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে অপহৃত কলেজ ছাত্রী ফরিদপুরে উদ্ধার, আটক ১ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে কাহারোল উপজেলায় অপহৃত একজন কলেজ ছাত্রীকে ফরিদপুর জেলা থেকে উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ।  সেই সাথে অপহরকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা। আজ শনিবার এবিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গন মাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ননা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ইনচার্জ ফারুকুল ইসলামসহ অন্যান্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান,  মোবাইল ফোনে একটি ভুল নম্বরে কোলের সূত্র ধরে মাগুরা জেলার শ্রীপুর চকদহের শহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের (২২) সাথে প্রতারনামূলক প্রেমের ফাঁদে জড়িয়ে পড়েছিল দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা জনৈক বাবুল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে । ৩ মাসের কথোকপথের সময় নিজেকে ছাত্র এবং রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সদস্য পরিচয় দিয়ে কলেজ ছাত্রীকে প্রেমের জালে আটকে ফেলে রাশেদুল।  তবে অভিযুক্ত রাশেদুল ইসলাম পেশায় দিনমুজুর। কাহারোলের ওই কলেজ ছাত্রী দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য গেল ৩রা মে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষে রাশেদুল তাকে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে প্রথমে থানায় সাধারন ডাইরি এবং ৬ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন মেয়ের পিতা বাবুল হোসেন। অভিযোগ আমলে নিয়ে তাকে খুজে বের করতে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের নির্দশনা অনুযায়ী অভিযানে নামেন দিনাজপুরের সাইবার ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা উপ পরিদর্শক বিশ্বজিৎ দাস, উপ পরিদর্শক আল মামুন এবং মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মমিনুর রহমান।

অন্যদিকে তথ্য প্রযুক্তিকে ফাঁকি দিতে একের পর এক সিমকার্ড এবং বাটন ফোন সেট পরিবর্তনের পাশাপাশি নিজের অবস্হান বদল করেছিল অপহরনকারি রাশেদুল ইসলাম। ওই ছাত্রীকে নিয়ে প্রথমে সাভার। পরবর্তীতে মাগুরা এবং ঝিনাইদহ জেলা ঘুরিয়ে ফরিদপুরে গিয়ে একটি বাসা ভাড়া নিয়ে অবস্হান করছিল সে। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। অবশেষে অবস্হান চিহ্নিত করে গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তারসহ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। আজ শনিবার তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে। ধরন অনুযায়ী ঘটনাটি মিথ্যা প্রেমের ফাঁদ প্রতারনা এবং অপহরন হিসেবে দেখছেন তারা। 

ঘটনা বর্ননার পাশাপাশি  অসম প্রেমের জড়ানোর পরিনতি এড়াতে অভিভাবকসহ বিশেষ করে নারীদের প্রতি সতর্ক হতে পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo