• অপরাধ ও দুর্নীতি

চাঁদপুরে অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামী বেনাপোল গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: চাঁদপুরে অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার পর আত্নগোপনে থাকা ঘাতক স্বামীকে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে যশোর র‌্যাব-৬।শুক্রবার ভোরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় বসবাসরত তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান যশোর র‌্যাব-৬ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আটক ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বকচর গ্রামের আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ঈদুল ফিতরের দিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা এলাকায় স্বামী ইব্রাহিম প্রধানিয়া তার স্ত্রী খাদিজা আক্তারকে (২৩) শারীরিক নির্যাতন করে শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে। চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যাকান্ডের সাথে জড়িত ভিকটিমের শাশুড়ী মামলা রুজুর পরপরই গ্রেফতার হলেও মূল অপরাধী ঘাতক স্বামী ঘটনার পরপরই নিজেকে আত্মেগোপন করে। ঘটনাটি স্পর্শকাতর ও হৃদয় বিদারক হওয়ায় উক্ত ঘটনায় সারাদেশে ব্যাপক আলোড়ণ সৃষ্টি করে এবং আলোচিত হত্যাকান্ডের মূল অপরাধী ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সহযোগীতা চান।

স্পর্শকাতর এই ঘটনার মূল পলাতক আসামীকে গ্রেপ্তারে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে আরো জানায়, গ্রেপ্তার এড়ানোর জন্য যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় বসবাসরত তার আত্মীয়ের বাড়িতে নিজেকে আত্মগোপনে ছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo