ফাইল ছবি
রংপুর ব্যুরো: রংপুর জেলার মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঘটনার মামলায় লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার তথ্য বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন উপজেলার জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে একটি ধষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেফতার করে থানা পুলিশ।
এদিকে লয়েটের মা ও বাবা সাথী নামে ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ কররেন এই অভিযোগ করেন বাদি। এমনকি সাথীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বিষপান করে সাথী।পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাথীর বাবা মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি(পিপি)রফিক হাসনাইন বলেন,রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।এ ঘটনাটি খুব খারাপ বলে মনে করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)