• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান, কোটি টাকার অধিক মূল্যের জমি উদ্ধার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে উঠা প্রায় দের শতধিক স্থাপনা ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা বন বিভাগ। যার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছেন উচ্ছেদ কারী কর্মকর্তারা।

রোববার (৫মে) দুপুরে উপজেলার র্পূব চান্দরা রেললাইন মাটিকাটা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, কালিযাকৈর চন্দ্রা রেজ্ঞ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান ,মৌচাক বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বারী, বোয়ালী বিট কর্মকর্তা ইউসুফ হোসেন, কাশিমপুর বিট কর্মকর্তা সোলাইমান হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তারা । এ উচ্ছেদ অভিযান দুপুর ১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে।

ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম জানান, দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিট এর আওতাধীন মাটিকাটা রেললাইন বাজার এলাকায় কিছু জবরদখল কারী বন বিভাগের গাছপালা কেটে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে আজকের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানিয়েছেন আজকের এ উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর(১০০ শতাংশ) জমি দখল মুক্ত করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।তিনি আরো জানান,উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিলে গাছে চারা লাগিয়ে দেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo