• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে নকল শিশু খাদ্য ও ঔষধ কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরে নকল শিশু খাদ্য ও ঔষধ কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার (৪ ই এপ্রিল)  দুপুরে অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল শিশু খাদ্য কোমল পানিও, জুস ও ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। 

দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নকল ঔষধ ও শিশুখাদ্য তৈরী করে বাজারজাত করছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে। চক্রটির সন্ধানে বেশ তৎপর ছিল জেলা প্রশাসন। অবশেষে শনিবার ( ৪ ই এপ্রিল)  দুপুুরে গোপন সংবাদের ভিক্তিতে শহরের মাহমুদপুর এলাকার বিসমিল্লাহ শাহ দরগার পাশে নুরুজ্জামান মোল্যার বাড়ীতে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৫ হাজার পিচ জব্দ বিভিন্ন ধরনের জুস(ডিংক), চকলেট, কোমল পানীয় ও ঔষধ জব্দ করা হয়। যার কোন বৈধতা নেই। অভিযানের খবর পেয়ে সেখান থেকে কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।

৪ ড্রাম ভর্তি পানীয়, ৭ হাজার লেভেল, খালী বোতল ৫ হাজার, ৪ হাজার চকলেট, রোবো লেভেল ৩ হাজার, স্পিড রোবো লেভেল ১০ হাজার। 

এ ব্যাপারে  ভ্রাম্যমান আদালতের বিচারক মুজিবুল ইসলাম জানান, কেমিকেল দিয়ে পানি মিশিয়ে নকল জুস ও গরম থেকে বাঁচতে নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল শিশু খাদ্য ও ঔষধ জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় পুলিশের একটি টিম ও স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo