• অপরাধ ও দুর্নীতি

শালী’র আপত্তিকর ছবি সামাজিক মাধ্যম ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় দুলাভাই গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ভিকটিম মারিয়া(১৯) (ছদ্মনাম), ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ১ম বর্ষের ছাত্রী। জাতীয় জরুরী সেবা “৯৯৯” এর মাধ্যমে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে এসে বিবাদী মোঃ জাহাঙ্গীর আলম(৩৭), পিতা- মৃত মোঃ মকবুল হোসেন খাঁন, সাং- মন্ডলসেন, ডাকঘর-বনবাংলা-২২১০, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহের বিরুদ্ধে অভিযোগ করে, বিবাদী সর্ম্পকে ভিকটিমের বড় বোনের স্বামী। এই সুবাদে উক্ত বিবাদী ভিকটিমের সাথে মোবাইল ফোন দেয় ভিকটিম দুলাভাই হিসাবে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলারর সুযোগে।

 এক পর্যায়ে কৌশলে ভিকটিমের ব্যাক্তিগত মোবাইল থেকে জিমেইল আইডি ও ফেইসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে নেয় এবং মোবাইলে থাকা ভিকটিমের ব্যাক্তিগত আপত্তিকর কিছু ছবি নিয়ে নেয়। 

পরবর্তীতে বিবাদী উক্ত ছবি ভিকটিমকে দেখিয়ে বিভিন্ন সময় ব্ল্যাক মেইল করতে থাকে এবং বিভিন্নভাবে তার সাথে শারিরীক সম্পর্ক করার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এছাড়াও বিভিন্ন ভাবে হুমকি দেয় যে তার সাথে শারিরীক সম্পর্ক না করলে সে ভিকটিমের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে। আর এই কথা যদি ভিকটিম কাউকে বলে তাহলে তার বোনকে তালাক দেবে মর্মে হুমকি দেয়। ভিকটিম তার বোনের সংসারের কথা চিন্তা করে উক্ত বিষয়ে কাউকে কিছু বলে নাই। উক্ত বিবাদী ভিকটিমের সাথে শারিরিক সম্পর্ক করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে ভিকটিম উক্ত বিবাদীর কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় সে রাগে ক্ষোভে ভিকটিমের নামে একাধিক ফেইক ফেইসবুক আইডি খুলে ভিকটিমের কাছে এবং তার পরিচিতজনদের কাছে আপত্তিকর ছবি দেয়। যা ভিকটিম গত ১৫/০৪/২০২৪ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে অবস্থান কালে তার ব্যবহৃত মোবাইল ফোনে দেখে এ সংক্রান্তে মুক্তাগাছা থানায় ০১/০৫/২০২৪ তারিখ জিডি করে।

সে ম্যাসেঞ্জার হইতে ভিকটিমের ম্যাসেঞ্জারে কল দিয়ে বলে তার কাছে ভিকটিমের একাধিক আপত্তিকর ছবি আছে উক্ত ছবি সে বিভিন্ন পরিচিতজনদের কাছে দিবে এবং ভিকটিম যদি তার কথায় রাজি না হয় তাহলে সে উক্ত ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে। 

তার এরুপ হুমকিতে ভিকটিম মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। তার মা ও বড় বোন বিষয়টি অনুধাবন করে নিকট আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে ভিকটিমকে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিতে বলে। পরবর্তীতে ভিকটিম “৯৯৯” এর মাধ্যমে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ইউনিটে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রেক্ষিতে ইং ০৩/০৫/২০২৪ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের  নির্দেশে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এপিবিএন, হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর অবস্থান সনাক্ত করে অপস এন্ড ইন্টেলিজেন্স শাখা অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর তালতলি এলাকার সালেক টেক্সটাইল লিঃ হতে আটক করে। তার কাছে থাকা ০২ টি মোবাইল ফোন জব্দ করে পর্যালোচনা করে ভিকটিমসহ একাধিক নারীদের অশ্লীল, কুরুচিপূর্ন ছবি এবং ০২ (দুই) টি ফেইক ফেইসবুক আইডি পাওয়া যায়। যাতে বাদীর আপত্তিকর ছবি ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রেরণের তথ্য বিদ্যমান। পরবর্তীতে ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় সোপর্দ করে। আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১/২/৩) ধারায় নিয়মিত মামলা রুজু করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo