ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
জেলার আইন শৃংখলা রক্ষার্থে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। এ সময় পীরগঞ্জ থানার নারায়নপুর প্রধানপাড়া গ্রামের মো: আব্দুল খালেকের মেয়ে মোছা: সুবর্না আক্তার (২৬) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: সালমান শাহ (২৬) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে সুবর্না আক্তারের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কুষ্টিয়া ২য় খন্ড গ্রামে। তাদের উভয়েল বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইন মামলা দায়ের করা হয়।
অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)