ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নাতির দায়ের কোপে ফিরোজা বেগম(৬০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। এ প্রসঙ্গে নিহতের স্বামী তাজুল ইসলাম জানান, চক ভোলাখা গ্রামের বাসিন্দা তার ভাইয়ের মেয়ে জামাই সবুজ মিয়ার সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিলো।
আদালতে এ ব্যাপারে মামলা চলছে। বুধবার দুপুর ১২ টার দিকে জমি থেকে ফেরার পথে বেশ কয়েকজন তাদের ওপর হামলা করে। এসময় তার স্ত্রীর মাথায় দা দিয়ে আঘাত করে নাতি সৈকত। এসময় মাটিতে অজ্ঞান হয়ে পরে যায় তার স্ত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, এঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আপেল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)