• অপরাধ ও দুর্নীতি

মাদক বিরোধী অভিযানে বাঁধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে বাঁধা দেয়া ও অপরাধীকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে মাদক কারবারি জামাল উদ্দিন(৪০) ও ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৪১)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জামাল উদ্দিন উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার খড়িয়াটারী এলাকার মনছারের ছেলে এবং ইউপি সদস্য সাইফুল ইসলাম ৬নং নাগদাহ ওয়ার্ডের গোলজার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে চার সদস্যের একটি টিম উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খড়িয়াটারী এলাকার মাদক কারবারী জাহাঙ্গীর আলমের (৩৮) বাড়ীতে অভিযান চালায়। অভিযানের সময় জাহাঙ্গীরের বাড়ী থেকে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এসময় জাহাঙ্গীর ও তার বড় ভাই জামালকে আটক করে পুলিশ। মাদক কারবারী জাহাঙ্গীর ও জামাল ইয়াবাসহ আটক হওয়ার খবর পেয়ে ইউপি সদস্য সাইফুল ঘটনাস্থলে গিয়ে হৈচৈ শুরু করে লোকজন জড়ো করেন। এক পর্যায়ে আটক জাহাঙ্গীর ও জামালকে ছাড়িয়ে নেয়ার জন্য ওই ইউপি সদস্য লোকজন নিয়ে পুলিশের সাথে টানা হেঁচড়া করে। এই সুযোগে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাদক কারবারী জাহাঙ্গীর।

মাদক কারবারীর ধাক্কায় এস আই শাহানুর আলম আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে আটক করে উদ্ধারকৃত ইয়াবা ও অপর আসামী জামাল উদ্দিনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম বাদী হয়ে ইউপি সদস্যসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদক বিরোধী অভিযানে সহযোগিতা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধ মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দুই আসামীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo