ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া দৃলাহাজারা খালে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদককারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১২টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এ অভিযান চালানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ‘বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযানে নামে পুলিশ । অভিযানে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, ‘মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার হয়। প্রতিটি ড্রামের তলা কাটা ছিল। ড্রামের ভেতর থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।’
বিষয়টি বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)