প্রতীকী ছবি
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে ডাকাতির চেষ্টাকালে কিশোর গ্যাংপ্রধানসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। কাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ফেনী র্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ফেনী মডেল থানার মধ্যম রামপুর এলাকার পাকা রাস্তার ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিশোর গ্যাং চক্র। খবর পেয়ে র্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
টের পেয়ে সাত-আটজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা সোনাগাজী উপজেলার বগা দানা ইউনিয়নের বাসিন্দা মো. মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. মানিক (১৮), ফেনী সদর উপজেলার বারাইগুড়ি গ্রামের মো. বাবু (১৯), শহরের মিয়াজী রোড এলাকার মো. আসিফ (১৮), সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. আরমান (১৯) ও সুন্দরপুর গ্রামের মো. সৈকতকে (১৭) আটক করেন।
আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ১ নম্বর আসামি মাহিরের প্যান্টের পকেট থেকে একটি স্টিলের চাকু এবং ৩ নম্বর আসামি মো. বাবুর প্যান্টের পকেট থেকে একটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আসামিরা ফেনী জেলার বিভিন্ন এলাকার স্থানীয় কথিত ‘এসডব্লিউএজি ৪৭’ নামক কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন এবং তাঁরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ওই দিন রাতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)