• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে চুরি হওয়া স্কুল ছাত্রীর বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাইসাইকেল চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় গোরস্থান পাড়ার বাবু মিয়ার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী সৃতি আক্তার(১৪) বাইসাইকেল দিয়ে স্কুলে যাতায়াতসহ প্রয়োজনীয় কাজকর্ম করতো।

গত ২২ এপ্রিল দুপুরে গরুর খাবার আনার জন্য মিস্ত্রিপাড়া এলাকায় গেলে মেয়েটির সাইকেলটি চুরি হয়ে যায়। এ বিষয়ে কুড়িগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়। পরে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী সনাক্ত করে এবং চুরির সাথে জড়িত মূলহোতা সদর উপজেলার পলাশবাড়ী আমবাড়ী এলাকার রানা মিয়া (২৮) কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী শিবরাম সরদারপাড়া এলাকার মোঃ দুলু মিয়া (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। 

তার বসতবাড়ীর টিনসেড ঘর থেকে চুরি হওয়া বাইসাকেলসহ আরও ৬ টি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত দুই আসামী কুড়িগ্রাম থানা এলাকার অভ্যাসগত চোর। তাদেরকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo