• লিড নিউজ
  • স্বাস্থ্য

উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে ও সাইট সের্ভাসের সহযোগিতায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি রামকৃষ্ণ আশ্রম চত্বরে দলিত সম্প্রদায় ও প্রবীণ ১শ ৪০ জন চক্ষু রোগীকে পরামর্শ ও বিনামুল্যে ওষুধ এবং চমশা প্রদান করা হয়।
জানা গেছে, দলিত সম্প্রদায় ও প্রবীণ ব্যক্তিদের মধ্যে যাদের চোখে ছানি পড়েছে পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিনামূল্যে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান করা হবে। বিনামূল্যে চক্ষু সেবা প্রদান কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছেন রামকৃষ্ণ আশ্রম।
এ সময় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফিরোজ আহমেদ, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা, প্রোগ্রাম সমন্বয়কারি অরবিন্দু রায়, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সুদীপ্ত দেব ধ্রুব প্রমুখ।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo