• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ফেন্সিডিল‘সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সদর উপজেলায় চেকপোষ্ট বসিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯৯ বোতল  ফেন্সিডিল‘সহ এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী। 

এর আগে গতকাল রাতে জামালপুর  পৌরসভার ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ মজিবর রহমান (৫৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। 

জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকায় চেকপোষ্ট করাকালীন একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামে। এ সময় উক্ত মোটরসাইকেলটির চালককে তল্লাশিকালে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ পাঁচ হাজার ছয়শত ত্রিশ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক অবৈধ বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo