ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ আমির খানের পরে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন রণবীর সিং। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন রণবীর।
ভিডিওতে রণবীরকে বলতে শোনা গেছে— দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদ্যাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।
তবে পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। রণবীর বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন আসল ভিডিওতে। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেওয়া হয়। শুক্রবার অভিনেতা নিজের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও সম্পর্কে লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান।
এরআগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ভারত কোনো গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই।
বিষয়টি নজরে আসার পরই আমিরের টিম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানায়।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)