• বিনোদন

‘ভবিষ্যত অনুমানের সেরা উপায়...’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেল, চকচকে ধূসর-বাদামি রঙের একটি স্টাইলিশ টু-পিস স্যুট পরেছেন অভিনেত্রী। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ব্যাকগ্রাউন্ড নজরে এসেছে বেশি।

কেননা অপুর হাতে রয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে নানাভাবে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ বুলিয়ে, কখনো মুখে-মাথায় ঠেকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। অপুর ছবিগুলো তোলা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো রয়েছে অনেক বই।

পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’  

এমন আবহে অভিনেত্রীকে দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।

অপু সম্প্রতি নতুন সিনেমার শুটিং করেছেন। ‘শিকার’ নামের সিনেমাটি বানাচ্ছেন কামরুজ্জামান রোমান। কিছুদিন আগে নেপালে হয়েছে এর সিংহভাগ শুটিং। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo