• বিনোদন

শাহরুখ থেকে শুরু করে করণ, আর কারা এলেন রানির মায়ের শেষকৃত্যে

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে না ফেরার দেশে চলে যান। এই দিন অভিনেত্রীর মায়ের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন রানির প্রিয় বন্ধু বলি বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে নির্মাতা করণ জোহর প্রত্যেকে।

রানির ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর কৃষ্ণা মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে আসার ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে। সেই সঙ্গে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহরুখ ও গৌরী খান একসঙ্গে এসে পৌঁছান। পরিচালক করণ জোহর ছাড়াও কৃষ্ণার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকেও।

রানির ভাই ও চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জিও আসেন শেষ শ্রদ্ধা জানাতে। অভিনেত্রী আলিয়া ভাট ও অপূর্ব মেহতাসহ অন্যান্য বলিউড তারকাকেও অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে দেখা গেছে। 

প্রযোজনা সংস্থার থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, সেখানে লেখা হয়েছে— ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাকে জানাচ্ছি যে, রানির মা কৃষ্ণা মুখার্জি আজ (মঙ্গলবার) দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময় আপনাদের সবার ভালোবাসা প্রার্থনা এবং সমর্থনের জন্য মুখার্জি পরিবারের তরফ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ মুহূর্তে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে শোকাহত পরিবার।’

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo