• অপরাধ ও দুর্নীতি

মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ১০

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ১০জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৫ এর সদস্যরা। গ্রেফতার কৃত ব্যাক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাঞ্জনতলা গ্রামের মৃত দানেশ আলীর ছেলে মোঃ লুৎফর আলী (৩০), কাশিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ জিল্লুর রহমান (৪০), নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের -মোঃ আকতার হোসেন পাতুর ছেলে মোঃ মাসুদ (৩১), বন বিভাগ পাড়া গ্রামের মো: মাইনুল ইসলামের ছেলে মোঃ মারুফ আলী (১৯), ক্ষ্যাদাপাড়া গ্রামের মোঃ শাহিন শিকদারের ছেলে মোঃ রিফাত (১৯),রোকনপুর গ্রামের মোঃ জালালের ছেলে মোঃ নাইমুল হক (৪০), হাউসনগর গ্রামের মোঃ কবির ইসলামের ছেলে  মোঃ আনিকুল ইসলাম (২৪),নুনগোলা বাসস্ট্যান্ডের মৃত কাউছার আলীর ছেলে মোঃ রজব আলী (২৯), ইসলামপুর রাইসা মিল পাড়া গ্রামের মৃত আকবরের ছেলে মোঃ আবু তাহির (৩০),  ভোলাহাট উপজেলার দলদলি ক্লাব বাজারের লাল মোহাম্মদের ছেলে মোঃ মোশারফ হোসেন (২৩)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা কেডিসি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার অপরাধে ১০জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। 

শুক্রবার ১৯ এপ্রিল সকালে প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব ৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান।

তিনি আরও জানান কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার  মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে র‍্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা

টিম এর সত্যতা পেলে অভিযান পরিচালনা করে এদের হাতেনাতে  গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় গোমাস্তাপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা  হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo