• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(১৪ এপ্রিল) রাতে দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দলদলিয়া বড় সরদারপাড়া গ্রামের আব্দুল জলিল কারীর নুর আলম(৩০), গমির উদ্দিনের পুত্র আব্দুল মালেক(৪০), কর্পুরা মোক্তারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), দলবাড়ীর পাড় গ্রামের আব্দুল হাকিমের পুত্র হাবিবুর রহমান(২৪), হাছেন আলীর পুত্র মোস্তফা কামাল(৩০) ও আবুল হোসেনের পুত্র ছাদেক আলী(৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী গ্রামের একটি পুকুরের পাড়ের টিনের চালার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়ারুকে গ্রেফতার করা হয়।

সোমবার(১৫ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক জুয়ারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo