• বিনোদন

আগের মতো ঈদ আর উদযাপন করতে পারি নাঃ দীঘি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরকে স্বাগত জানানোর জন্য এবং এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন সবাই। এ ক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। তাইতো অন্য সবার মতো ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

এ অভিনেত্রী এখন রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ঈদের পরিকল্পনা নিয়ে আলাপচারিতায় তিনি জানান―মা নেই। এ জন্য ঈদের দিনের সব রান্না তিনিই করবেন। আর ঈদের দিন ইন্দিরা রোডের বাসাতেই থাকবেন বলেও জানান দীঘি।

শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে উঠা দীঘি বলেন, ঈদের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি সেলিব্রিটি অনুষ্ঠানে থাকব। আর ঈদের দিন সবচেয়ে বেশি যার কথা ভেবে খারাপ লাগে, তিনি হচ্ছেন আমার মা ইফতে আরা ডালিয়া দোয়েল। ২০১১ সালে তার মৃত্যুর পর মা-বাবা বলতে সবই এখন বাবা (সুব্রত বড়ুয়া)। সেই ছোটবেলায় মায়ের মৃত্যুর পর মায়ের ভূমিকায় বাবাকেই পেয়েছি সবসময়।

তিনি বলেন, বাবা শুধু আমার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তার প্রতি বাড়তি আবেগ আর অসীম শ্রদ্ধা কাজ করে। মা যখন অসুস্থ ছিলেন তখন তাকে হাসপাতালের বিছানায় সামলেছেন বাবা, আবার আমাকেও। শৈশব ও কৈশোরের বর্ণিল ঈদগুলো কাটিয়েছি পরিবারের সঙ্গে। এখনো ঈদ আসে। কিন্তু সেই আগের মতো আর উদযাপন করতে পারি না।

মন্তব্য (০)





image

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...

image

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃ...

নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...

image

পাপারাজ্জিদের ধমকালেন কারিনা, কারণ কী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘...

image

‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না’— পপিকে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...

  • company_logo