• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় স্কুলছাত্র নাসিরুল হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দির আলোচিত স্কুলছাত্র নাসিরুল হত্যা মামলায় এজাহার নামীয় ২জনসহ আরো তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলী ইশ্বরপুর এলাকার রফিকুল ইসলাম, ইলেজা বেগম এবং মো: রিফাত৷ মঙ্গলবার বিকালে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) সোহেল রানা। 

মামলার এজাহার ও র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত নাসিরুল ইসলাম নাসিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মন্ডলের ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি শব-ই-বরাতের রাতে এশার নামাজের পর মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর নাসিম বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে ছেলের সন্ধান না পাওয়ায় ওয়াজেল মন্ডল পরদিন সারিয়াকান্দি থানায় ডায়েরি করেন। পরে মোবাইল ফোনে দুর্বৃত্তরা তার বাবাকে জানায়, নাসিমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ ৮০ হাজার টাকা দাবি করা হয়। ছেলেকে ফেরত পেতে ওয়াজেল মন্ডল বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। ওই টাকা নিতে এলে সারিয়াকান্দি থানা পুলিশ বিকাশের দোকান থেকে নাসিমকে হত্যায় জড়িত সন্দেহে গাবতলীর নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফুফাতো ভাই এনামুল হক কে আটক করে। তিনি সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র। জিজ্ঞাসাবাদে এনামুল তার মামাতো ভাই নাসিমকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে নিখোঁজের ৮দিন পর সোমবার রাত ১০টার দিকে তাদের তালাবদ্ধ বাড়ির গোয়াল ঘরে মাটি খুঁড়ে নাসিমের হাত-পা বাঁধা বস্তাবন্দি পঁচন ধরা লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে বাকি আসামিদের ধরতে র‍্যাবও কাজ শুরু হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সোহেল রানা বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo