• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় কালী মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই মহাশ্মশান কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এক মাদ্রাসা শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ঐ এলাকার খুরশেদ আলমের ছেলে এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার রামধনি বাড়ী কাওমি মাদ্রাসার শিক্ষক ফয়সাল করিম রেজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা তিনি স্বীকার করেছেন বলে মঙ্গলবার দুপুরে মুঠোফোনে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন৷ 

ওসি বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসা শিক্ষক হাটকড়ই কালিমন্দিরের গেট ধরে ঝাকাঝাকি করে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রাতে কোন এক সময় তিনি মন্দিরের প্রতিমা ভাংচুর করেন৷ পরে সকালে মন্দিরের সেবক গেট খুলে দেখতে পান প্রতিমা ভাংচুর করা হয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল সাড়ে ৯টার দিকে রেজাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ইতিমধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও গ্রেপ্তার ওই মাদ্রাসা শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করেছেন। 

এ ঘটনায় হাটকড়ই মহাশ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরের পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি আজমগীর হোসাইন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo