• অপরাধ ও দুর্নীতি

বকশীগঞ্জে  ভিজিএফের ১১ বস্তা চাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউন্সিলের মার্কেট থেকে প্রাধানমন্ত্রীর ঈদের উপহার ভিজিএফ কর্মসূ‌চির ১১ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় বকশীগঞ্জ দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর ইসলামের মার্কেটের গোডাউন থেকে সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের ১১ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার দ‌রিদ্রদের মাঝে সরকারের ভিজিএফের কর্মসূ‌চির চাল বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের চাল বকশীগঞ্জ পৌরসভার পাশে দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে অবৈধভাবে চাল মজুদ করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালায় পু‌লিশ। এ সময় ১১ বস্তায় ৩শ ৩০ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে।

 বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, ‘চালগু‌লো বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা  নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo