• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ধানের বস্তায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানের বস্তা থেকে ২৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম এসআই নিরস্ত্র এনামুল হকের নেতৃত্বে শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোরিক্সায় অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ভোটহাট এলাকার মাদক কারবারি মোহাম্মদ নাদিম (৩০)কে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দীর্ঘক্ষণ ক্যামোফ্লাজ ও কমিউনিকেশন্সের পরে এই অটোসহ ২৯৪ বোতল মাদক উদ্ধার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো। ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকল স্বার্থের উর্ধে উঠে সকল অংশীজন, সুশীল সমাজ, সাংবাদিক, লোকাল এলিটস সহ সম্মিলিত সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার সনির্বন্ধ অনুরোধ করছি।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo