ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মাদক সেবন করে মাদকের টাকার জন্য নিজের মাকে মারধর করতো রাজু ওরফে রনি। তার অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দারস্থ হয় মা পারভিন বেগম। মামলার পরে কোর্টে উপস্থিত না হওয়ায়, বিজ্ঞ আদালত রাজুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। কিন্তু পরবর্তীতে কোর্টে মানসিক রোগী প্রমান হওয়ায় কোর্ট তাকে মামলা থেকে খারিজ করে দেয়। খারিজ হওয়ার খুশিতে আইনী কার্যক্রম সম্পন্ন না করেই বিজ্ঞ আদালতের এজলাশ থেকে দৌড়ে পালিয়ে যায় রাজু ওরফে রনি।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় রাজু ওরফে রনি। এ ঘটনায় নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) ও কোর্ট পুলিশের সমন্বয়ে তাকে, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আটক করে।বিষটি নিশ্চিত করেছে কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান।
অভিযুক্ত রাজু ওরফে রনি (২৭) বন্দর উপজেলার মো. মোতালেব মিয়ার ছেলে। মাদক সেবন করে মাকে মারধর দায়ে গত বছরের ১১ জুলাই, তার মা বাদী হয়ে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। (ধারা-৩২৩, ৩৮০, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা হয়)
কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানায়, অভিযুক্ত রাজু উরফে রনি (২৭) মানসিক সমস্যা থাকায় বিজ্ঞ আদালত আজকে তাকে মামলা থেকে খারিজ করে দেয়। সেই সময় আদালত থেকে সে পালিয়ে যায়। এ সময় ডিবি পুলিশ ও কোর্ট পুলিশের অভিযান করে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, মাদক সেবন করে নিজের বাবা মাকে মারধর করার ঘটনার মামলায় হয় আসামীর বিরুদ্ধে। পরে ওয়ারেন্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আজ আদালত থেকে আসামী পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আবারও আটক করে কারাগারে প্রেরণে করে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)