• অপরাধ ও দুর্নীতি

পাবনায় তিন ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর এলাকায় অবৈধভাবে সনাতন পদ্ধতিতে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা ও ড্রাম চিমনি ধ্বংস করা হয়। 

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হকের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক নাজমুল হক জানান, অভিযানে মেসার্স এসআরএম ব্রিক্সকে ৩০ হাজার টাকা, মেসার্স এনএসবি ব্রিক্সকে ৩০ হাজার টাকা এবং মেসার্স এসআরবি ব্রিকসকে ৪০ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। 

এছাড়া ইটভাটা তিনটির ড্রাম চিমনী ভেঙে দেয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি দিয়ে ভাটাগুলোর আগুন নিভিয়ে দেয়া হয়। এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাজমুল হক।

জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। সেইসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভাটার আগুন নির্বাপণে সহযোগিতা প্রদান করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo