• অপরাধ ও দুর্নীতি

চোর বলায় ক্ষিপ্ত হয়ে শিশুকে ঘাড় মটকে হত্যা করে কিশোর

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান (৬) চোর বলায় ক্ষিপ্ত হয়ে ঘাড় মটকে হত্যা করেছে কিশোর আশিকুর রহমানকে (১৪)।  এ ঘটনায় পুলিশ কিশোর আশিকুর রহমানকে  গ্রেফতার করলে বেরিয়ে আসে হত্যার রহস্য। আশিকুর একই উপজেলার ভাদাই খোলাহাটি গ্রামের মুছা মিয়ার ছেলে। আর নিহত শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন আদিতমারী থানা পুলিশ। এরপর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ওই কিশোর । মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে লালমনিরহাট পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (২৯ মার্চ) শিশু রোমান নিখোঁজের পরদিন শনিবার উপজেলার ভাদাই সেতু বাজার এলাকার একটি তামাক খেত থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় শিশু রোমানের বাবা আমিনুর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আরো জানান,এলাকায় একটি ছাগল চুরি করেন কিশোর আশিকুর। আর এ চুরির ঘটনাটি দেখে ফেলেন শিশু রোমান মিয়া। এনিয়ে সালিশি বৈঠকে আশিকুরের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে আশিকুরকে ছাগলচোরা ছাগলচোরা বলত শিশু রোমান। এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে রোমানকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানানো হয়।

পুলিশ সুপার বলেন, হত্যার পরিকল্পনা অনুযায়ী ওই দিন বিকালে শিশু রোমানকে ডেকে নিয়ে তার সাথে সখ্যতা তৈরি করে খেলাধূলা করতে আশিকুর। এরপর সন্ধ্যার পরে জনৈক মজমুল হকের তামাক খেতে নিয়ে গলাচিপে শ্বাসরোধ করে এবং ঘাড় মটকে হত্যা করে। হত্যার পর তামাক খেতেট দুই সারির মাঝে ড্রেনের মধ্যে কিছু তামাক পাতা এবং মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। পরে

শনিবার (৩০মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার কিশোর আশিকুরকে যশোর কিশোর শোধনাগারে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক,ওসি মাহমুদ উন নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo