• অপরাধ ও দুর্নীতি

রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সদরে রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম নুরুল ইসলাম। এর আগে গতকাল রাতে সদরের সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকৃতরা হলেন-সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন( ২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আযাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল। পুলিশ সুত্রে জানা যায়, তারা দুজন রাতে রেললাইনের ফাকা জায়গায় ক্লিপ খুলছিলেন।

এসময় স্থানীয়রা বুঝতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷ 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo