• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ভূমিদস্যু চক্রের ৩ সন্ত্রাসী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর এলাকার বগাবাইদ এলাকা থেকে ভূমিদস্যুতার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করে আজ বিকেলে কোর্টে প্রেরণ করেছে জামালপুর সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন ওসি মোহাব্বত কবিরের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করা হয়েছে।

জানা গেছে, জামালপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন যাবৎ ধরে স্থানীয় একটি প্রভাবশালী ভুমিদূশ্য এলাকার অসহায় নিরীহ লোকজনের জায়গা জমি দখল করে আসছিলো ওই চক্রটি। এ অবস্থায় গত ৬ মার্চ বগাবাইদ গ্রামে ফয়সাল খান বাবু পৈতৃক সম্পত্তি অবৈধ্যভাবে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে গেলে ফয়সাল খান বাবুর স্ত্রীর তাহের জাহান মোবাইলে ভূমিদস্যুদের ছবি ধারণ করতে গেলে তাকে বেদম মারধর করা হয়।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ঘটনা স্থলে উপস্থিত হলে তাকেও মারধর করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক নেতারা হাসপাতালে হাসপাতালে গিয়ে খোজখবর নেন। অগত্যা ভূমিদস্যুদের বিরুদ্ধে ফয়সাল খান বাবুর স্ত্রী বাদী হয়ে রিয়াদ হাসান খানসহ চিহিৃত কয়েজন সন্ত্রাসী আসামী করে থানায় অভিযোগ দায়ের করে।

ওই আজ ২৯ মার্চ ভোররাতে অভিযুক্ত আসামি মধ্যে চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পৌরসভার চন্দ্রাঘুন্টি গ্রামের আলম ওরফে গেনার পুত্র মামুন মিয়া, বগাবাইদ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আলী ও নাজমকে গ্রেপ্তার করে। জামালপুর সদর থানার এসআই আব্দুর  রাজ্জাক বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে সদর থানায় মামলা ( নম্বর - ৬৮/১৮৯, তাং -২৭ মার্চ ২০২৪ইং) দায়েরের পর আজ বিকেলে তাদের আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও মামলার অন্য আসামী রিয়াদ হাসান খানসহ বাকিরা পালিয়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo