• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যা‌বের হা‌তে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে চাঞ্চল্যকর ও আলোচিত এক কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিভিন্ন ছদ্মবেশে ৮ বছর ধরে পলাতক আসামি পলাশ (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব ৪, সিপিসি ৩ মা‌নিকগঞ্জ এর একটি দল। বুধবার (২৭ মার্চ) রাতে র‌্যাব ৪, সিপিসি ৩ মানিকগ‌ঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নি‌শ্চিত ক‌রে। এর আগে বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে পলাশকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পলাশ জেলার দৌলতপুর উপজেলার বিষ্ণপুর এলাকার আনন্দের পুত্র।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায় যে ভিকটিম শিবালয় থানাধীন মহাদেবপুর ইউনিয়নের বিলনালী সাকিনে বসবাস করতো। বিবাদী পলাশ মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন বিলনালী এলাকায় মাটি বহনের ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ করতো। ভিকটিম শিবালয় থানাধীন শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। উক্ত এলাকায় কাজের সুবাদে বিবাদী পলাশ ভিকটিমের স্কুলে আসা যাওয়ার পথে ভিকটিমকে অনুসরণ করে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম বিবাদীর প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ খুজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১ ন‌ভেম্বর ২০১৬ তা‌রিখ সকা‌লে ভিকটিম যথারীতি বাড়ি থেকে বের হয়ে শাকরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করে মাঝামাঝি পথ আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা বিবাদী পলাশ তার অজ্ঞাতনামা সহযোগীরা ভিকটিমের মুখ বেঁধে অজ্ঞাতনামা মোটরসাইকেল যোগে জোড়পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে ভিকটিমকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভিকটিম ঘটনার বিষয়ে তার পিতাকে বললে ভিকটিমের পিতা উক্ত বিষয়ে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিবাদী মোঃ পলাশ এর বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী পলাশকে নাঃ শিঃ নিঃ দঃ আইন এর ৯(১) ধারায় গত ১২ মার্চ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।

র‌্যাব ৪, সিপিসি ৩ মানিকগ‌ঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জের একটি চৌকশ আভিযানিক দল সোর্স নিয়োগ পূর্বক এবং র‌্যাব সদর দপ্তরের তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পলাশ‌কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo