ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ২আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন),২৫ মার্চ ২০২৪ তারিখ গোপনসংবাদে জানতে পারে চুরাই মোবাইলের IMEI পরিবর্তন করে কেনা-বেচা করা চুর চক্রের তথ্য।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান'র নির্দেশে এপিবিএন অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা ২৫ মার্চ ২০২৪ তারিখ ৭.৪০ টার সময় বিশেষ অভিযান পরিচালনা কারে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বড়হিস্যা বাজারস্থ পৌরসভা মার্কেটের সামনে দেখতেপায় কতিপয় ব্যাক্তি চোরাই মোবাইল কেনা-বেচা করছে।
মোঃ শফিক আহম্মেদ শান্ত’র মোবাইল সিটি নামক দোকান থেকে সাব্বির মির্জা(২৪), পিতা- জয়নাল আবেদীন মির্জা কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার কাছে চোরাই মোবাইল আছে। মোবাইল গুলো আসামী মোঃ রাসেল আহম্মেদ(৩০),এর কাছথেকে চোরাই মোবাইল হিসেবে অল্পদামে ক্রয় করেছে।
ফুলবাড়ীয়া থানাধীন বাবুগঞ্জ বাজারস্থ আসামী মোঃ সাকিব(২১),পিতা- মোঃ খাইরুল ইসলাম, নিকট থেকে লক খুলে মূল IMEI পরিবর্তন করে ১নং আসামীসহ এরুপ ব্যবসায়ীর নিকট বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। বিভিন্ন Apps/Tools ব্যবহার করে মোবাইল লক খুলে মোবাইলের মূল IMEI পরিবর্তন করে।
গ্রেফতারকৃত আসামী শফিক,রাসেল ও সাকিব এর কাছ থেকে ৫৫ (পঞ্চান্ন) টি চোরাই মোবাইল, ০১ টি CPU, ০১ টি মনিটর এবং ০১ টি J TAG PLUS যন্ত্র উদ্ধার করে যর আনুমানিক মূল্য ৯,৩০,০০০/- টাকা।আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নিয়মিত মামলা রুজু করে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
আসসালামু আলাইকুম। স্যার আমার মোবাইলটি July 20/07/23 এ ময়মনসিংহ শহরের দিঘার কান্দা এলাকা থেকে অটোতে করে যাওয়ার সময় ফোনটি ছিনতাই হয়েছে যায়। যমুনা টিভিতে আপনাদের একটা নিউজ দেখলাম আপনারা অনেকের মোবাইল ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। আশা ছেড়ে দিয়েছিলাম তারপরও আপনাদের ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হলাম ফোনটি যদি ফিরে পাওয়া যায় আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।আমার জিডি নং ২৮৬৩ ময়মনসিংহ এর কোতআলি থানা ধন্যবাদ।