প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৯৯ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ২'শ গ্রাম গাঁজাসহ পৃথক দু'টি অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন জলিল বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় একটি অটোরিকশা থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৫ মার্চ বিকালে রৌমারী থানাধীন ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ সহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন উত্তর রহিমপুর এলাকার মাদক কারবারি সালাম (৪০) ও ডিগ্রিরচর এলাকার মোঃ হজরত আলী (৪২)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে কুড়িগ্রাম ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সহকারী...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...
নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

মন্তব্য (০)