• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ট্রেনের ৩৭টি টিকিটসহ যুবক গ্রেপ্তার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ রেলস্টেশন থেকে ৩৭টি ট্রেনের টিকিটসহ আরিফ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে জেলার ডিবি পুলিশ।আজ রবিবার দুপুর ৩টার দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আরিফ মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে। তার কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে কালোবাজারির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। আরিফকে এর আগেও একবার একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আরিফের নামে একটি মামলা দায়ের হয়েছে। আগামীকাল সকালে আদালতের মাধ্যমে জেলা যেতে প্রেরণ করা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo