• অপরাধ ও দুর্নীতি

রংপুর থেকে ট্রাকে মাদক যাচ্ছিলো ঢাকায়, বগুড়ায় র‍্যাবের জালে ধরা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ রংপুর থেকে ঢাকাগামী ট্রাকে বগুড়ায় র‍্যাবের অভিযানে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল সোয়া ৭ টার দিকে সদরের ঠেঙ্গামাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুইজন হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার উপরমার বানিয়াডাঙ্গীর হাবিবুর রহমানের ছেলে মোকসেদুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)।

রবিবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) বিপুল মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি চৌকস টিম বগুড়ার ঠেঙ্গামাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই ট্রাক থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

মীর মনির হোসেন আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo