• অপরাধ ও দুর্নীতি

পাবনায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে রাস্তাঘাটে ও অলিগলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মধ্যরাতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ঈশ্বরদীর কাচারি পাড়ার শাকিল রহমানের ছেলে যোবায়ের রহমান (১৭), আম বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), আম বাগান এলাকার মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), আমবাগান এলাকার মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), একই এলাকার মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন( ১৭), পূর্ব টেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন( ১৭)।

র‌্যাব ১২ এর কমান্ডার মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ জেলার ঈশ্বরদী থানাধীন স্টেশনরোড এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে। আটককালে তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,  র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিভিন্ন রাস্তাঘাটে ও অলিগলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo