• সমগ্র বাংলা

মৃত শ্রমিকলীগ নেতার পরিবারের দায়িত্ব নিলেন এমপি ওয়াহেদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার সড়ক পরিবহন শ্রমিকলীগ  সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দীন মারা যাওয়ার ১সপ্তাহ পর  জালালের ছোট্ট ছেলে ও পরিবারের দায়িত্ব নিলেন ভালুকা থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।  তিনি ২২ মার্চ ২০২৪ শুক্রবার পৌরসভাস্থ জালালের বাড়ীতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন ও নগদ ৫০হাজার টাকা এবং প্রতিমাসে পরিবারের খরচের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

মৃত জালালের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, এমপি মহোদয় আমার স্বামী  হাসপাতালে অসুস্থ থাকাকালীন সময়ে সব সময় খোঁজ খবর নিয়েছেন ও আর্থিক অনুদান দেন।  আজ আবার তিনি আমাদের বাড়ীতে এসে খোঁজ খবর নিয়েছেন। আমাদের নগদে ৫০হাজার টাকা প্রতিমাসে পরিবারের সংসার চালানোর জন্য ২০হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়ে গেছেন। এতে আমরা অনেক উপকৃত হব।। আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে সব সময় ভাল রাখে। 

ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন বলেন,আমাদের ভালুকার এমপি মহোদয় একজন আন্তর্জাতিক শিল্পপতি, উনি সব সময় এলাকার উন্নয়ন ও সামাজিক উন্নয়নে কোটি কোটি টাকা অনুদান প্রদান করে। তিনি একজন দানবীর, তিনি সব সময় নেতাকর্মীদের খোঁজ খবর নেয় এবং অসহায়দের আর্থিক অনুদান দিয়ে থাকেন। সেজন্য তিনি এবারের নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়।

এ বিষয়ে ভালুকার সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জানান, মরহুম  শেখ জালাল আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন,জীবন যৌবন রাজনীতির পাশে কাটিয়েছেন। পরিবারের লোকজনদের জন্য কিছু করে যেতে পারেন নাই। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আওয়ামীলীগের সকল প্রকার মিছিলে তিনি ছিলেন শ্লোগান মাষ্টার। গত কয়েকদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়ে গত মঙ্গলবার তিনি মারা যায়। আমি তাঁর জানাযায় ঘোষনা দিয়েছিলাম তার পরিবারের দায়িত্ব নিবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তার বাড়ীতে গিয়ে খোঁজ খবর নেই। আর জালালের পরিবারের সহায়তা এটা প্রতি মাসে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo