• সমগ্র বাংলা

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কাহালুতে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে কাহালু উপজেলার মালঞ্চা-রানীরহাট আঞ্চলিক সড়কের জামগ্রাম মুলার সাঁকো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭), সোহানুর রহমান সোহান (১৭) ও গুরুতর আহত একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা একে অপরের বন্ধু।

পুলিশ জানায়, তিন বন্ধু মটরসাইকেল যোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে  মুলার সাঁকো নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যায়। স্থানীয় লোকজন অপর দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করে। সোহান লেখাপড়া করে না। আর গুরুতর আহত রাশেদুল মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে।

ওসি সেলিম জানান, নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo