• সমগ্র বাংলা

ফেনীতে ৬৬৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে শুরু হয়েছে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকানে এ কার্যক্রম শুরু হয়। একজন ভোক্তা স্বল্প মূল্যে সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। প্রতি কেজিকে থাকবে ৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাড়। ফেনী পৌরসভা সার্বিক তত্ত্বাবধানে ঈদ পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রি বিক্রি।

৬৬৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। আর এ কাজে অর্থ দিচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে পৌর মেয়র স্বপন মিয়াজি বলেন, অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে এবং মাংসের বাজার দর নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আর ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে হবে গরু জবাই।

কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারাও। ঈদের পরেও এই দামে মাংস বিক্রির জন্য দাবি জানান তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo