ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (২১ মার্চ) দুপুরে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল বাজারের ফল মার্কেট এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ফল ক্রয়কৃত মেমোর সাথে বিক্রয় মূল্যের বেশি পার্থক্য থাকায়, বেশি দামে ফল বিক্রি করার অপরাধে কৃষি বিপনন ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনের আওতায় ভাই ভাই ফল ঘরের প্রোপাইটার মমিনুর রহমানকে ১০ হাজার টাকা এবং অপর এক ফল ব্যাবসায়ি আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)