ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ ৬ পরিবারের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। বুধবার (২০ মার্চ) দুপুর দেড়টার সময় মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার আব্দুল মজিদ মাঝি বাড়ির গিয়ে সিমেন্টর পিলার এবং তারকাটা খুলে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
উল্ল্যেখ যে, মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার কিছুদিন যাবৎ জনসাধারণের একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এতে এলাকার ৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন সামসুল হক নামে এক ভুক্তভোগী।
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

মন্তব্য (০)