• সমগ্র বাংলা

নীলফামারীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজির ২ যাত্রীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার(২০মার্চ) সকাল ৮ টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের(৫৭) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত ছিলেন। 

প্রতক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, সৈয়দপুর শহর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এসময় সৈয়দপুর- নীলফামারী  মহাসড়কের জোরদরগা এলাকায় সিএনজিটি আসা মাত্র পিছন থেকে নীলফামারী গামী একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ারসার্ভিসের সদস্যরা আহতদের হাসপাতালে পাঠান।

প্রতক্ষদর্শী জানান,হটাৎ বিকট শব্দ শুনে অফিসে থেকে বের হয়ে দেখি একটি সিএনজি উল্টে কয়েকজন যাত্রী  পড়ে আছে রাস্তায়।  এরমধ্যে একজন মারা যাওয়া অবস্থায় আরেকজন ৫ মিনিটের মতো জীবিত ছিল। আর আহত হয়েছেন দুইজন। পরে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমাদের একজন পুলিশ সদস্যও রয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo