ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছা: দুলালী বেগম (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
সোমবার সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আব্দুস সোবহান বাদী হয়ে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায় ওই দিন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি টিম রোড বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়া গ্রামের জনৈক মো: নুর আলম (২৮) এর বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরক্ষনেই সদর থানার এসআই (নি:) মো: আব্দুস সোবহানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই গ্রামের নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চা বাউয়ের স্ত্রী মোছা: দুলালী বেগমকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মামলায় দুলালী বেগমকে ১ ও তার স্বামী নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চাকে ২নং আসামী করা হয়। ছোট বাবু ওই গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে। গতকাল মঙ্গলবার দুলালী বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)