• অপরাধ ও দুর্নীতি

ডোমারে পুত্রবধূঁ ধর্ষণ মামলায় শ্বশুর কারাগারে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পুত্রবধূর করা ধর্ষণ মামলায় শ্বশুর অনিল চন্দ্র রায়কে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার(১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের(৫০) বিরুদ্ধে এজাহার দায়ের করেন পুত্রবধূঁ(১৯)। অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়,গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ওই গৃহবধূ। 

বিবাহের পর স্বামীর বাড়ীতে বসবাস করতো ওই নববধূঁ। গত ৭মার্চ নববধূঁর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানেটারী মিস্ত্রী হওয়ায় বাড়ীর বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় পুত্রবধূঁর ঘরে কৌশলে প্রবেশ করে ইচ্ছার রিবুদ্ধে ধর্ষন করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ চৌধুরী জানান, এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo