• সমগ্র বাংলা

রাণীনগরে অটোর ধাক্কায় হাসপাতালের অফিস সহকারী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অটো টমটম গাড়ীর ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪২) নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ রাণীনগর হাসপাতালের গেটের সামনে এঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম রাণীনগর উপজেলা হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি নওগাঁ সদর উপজেলার বোয়ালীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন বলেন,জাহাঙ্গীর আলম সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতাল গেটের সামনে রাস্তা পারা-পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির ব্যাটারী চালিত একটি অটো-টমটম তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এর পর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে হাসপাতালে ভিতরে নিয়ে আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পর নওগাঁ হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় মারা যান তিনি। তবে অটো চালককে এখনো সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ডা: ইফতেখারুল আলম খাঁন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, টমটমের ধাক্কায় নিহতের ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo