ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ খেয়ে ছেলের সঙ্গে ধাক্কাধাক্কির সময় স্বপন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে ইমন আলীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
নিহত স্বপন উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় মৃত আজিজুলের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, গভীর রাতে মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে এসে ভাঙচুর করেন স্বপন। এ সময় ছেলে ইমন আলীর সঙ্গে তার বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে ছেলের ধাক্কায় পাশে গাছের সঙ্গে আঘাত লেগে অজ্ঞান হয়ে যান স্বপন। পরে বাড়িতে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হলে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। ছেলে ইমন আলীকে আটক করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

মন্তব্য (০)