ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে 'চাটমোহর ফাউন্ডেশন' এর উদ্যোগে উপজেলার ৮০টি মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ, রেহাল ও নামাজের সময়সূচি বিতরণ করা হয়েছে। চাটমোহর পৌরসভার পাঠানপাড়া জামে মসজিদে রোববার (১৭ মার্চ) বাদ জোহর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ মো. আব্দুর রহিম কালু, পৌরসভার কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, আলহাজ্ব মো. কোরবান আলী, মো. আফজাল হোসেন, চাটমোহর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মন্ডল, অর্থ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন কিশোরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া পরিচালনা করেন মওলানা মুফতি মফিজ উদ্দিন। চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাত জানান, উপজেলার ৮০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কোরআন শরীফ, রেহাল ও নামাজের সময়সূচি বিতরণ করা হয়েছে। চাটমোহর ফাউন্ডেশন মানব কল্যাণে নানা কার্যক্রম অব্যাহত রাখবে।
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

মন্তব্য (০)