• অপরাধ ও দুর্নীতি

সন্ত্রাসীদের তিন টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা আটক ১ জন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুরানগড় ইউনিয়নে চাঁদা না দেওয়ায় একটি এগ্রো খামারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় খামারের দায়িত্বে থাকা তিনজন আহত হয়। আহতরা হলেন- মোহাম্মাদ মুন্না (২৫), নুরুল ইসলাম (২৩) ও মোহাম্মদ কামাল (৪৫) সোমবার (১৮ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বৈতারণী গ্রীন ওয়ার্ল্ড এগ্রো খামারে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের ধাওয়ার মুখে তিনটি মোটরসাইকেল ফেলে পালায় সন্ত্রাসীরা। এসময় ফেলে যাওয়া মোটরসাইকেল তিনটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মংশি মারমা (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মংশি মারমা বান্দরবানের সদর উপজেলার গোয়ালিয়া খোরা রোয়াজির পাড়া এলাকার মংশু মারমার ছেলে। জানান, গত কয়েক বছর ধরে সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া ও ছদাহা পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় লোকজন। কৃষি থেকে শুরু করে যেকোনো কাজে হাত দিলেই পাহাড়ি নতুন সন্ত্রাসী এসে হাজির হয়।

তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে সন্ত্রাসীরা মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করে। এবার পুরানগড়ের গ্রামবাসীরা পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। আজ বৈতারণীতে চাঁদাবাজি করতে আসে স্থানীয়রা সন্ত্রাসদের ধাওয়া করে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা প্রকাশ্যে কেরানিহাট বান্দরবান সড়কের হলুদিয়া, মেঘলা তালুকদার পাড়া, রেইছা,মাঝের পাড়া ও সুয়ালকে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করে। গ্রীন ওয়ার্ল্ড এগ্রো খামারের ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, পাহাড়ি সন্ত্রাসী একটা গ্রুপ আমাদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করতে থাকে।

গত রবিবার রাতে আমাদের থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা না দেওয়ায় সোমবার সকালে ১০ জনের একটা সশস্ত্র গ্রুপ আমাদের খামারে হামলা করে। এসময় আমাদের খামারে কর্মরত তিনজন আহত হয়। তাৎক্ষণিক আমরা এলাকাবাসীকে জানালে সবাই একসাথে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে পাহাড়ে আত্মগোপন করে। এসময় তাদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দেয়। পাহাড় থেকে পালানোর সময় সন্ত্রাসীদের সাথে জড়িত সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করা হয়।

তারা প্রতিদিন এই এলাকায় মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার জন্য চিঠি দিচ্ছে। আমরা এ ঘটনায় মামলা দায়ের করবো।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, খামারে চাঁদা খুঁজতে আসায় কয়েকজন চাঁদাবাজকে স্থানীয়রা ধাওয়া করেছে; এমন খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা চাঁদা আদায়ে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo