• সমগ্র বাংলা

ঢাকা আরিচা মহাসড়কে কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না: এস‌পি মানিকগঞ্জ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আরিচা মহাসড়কে চলাচলরত নিত্য পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও থ্রি হুইলারসহ যে কোন গাড়িতে কেউ কোন চাঁদা দাবি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ সকল প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজি তো দূরের কথা, এসব পরিবহনের দিকে বাঁকা চোখে তাকালেই, ফোনে জানাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ১৮ মার্চ দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মা‌নিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।

সভায় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম। এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুহাম্মদ কামরুল হাসান, মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার সাংবাদিক এবং মানিকগঞ্জ জেলা বাস ও ট্রাক মালিক সমিতির সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo