• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে আলুর বস্তায় গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় আলুর বস্তায় মাদক পরিবহনের সময় ১০ কেজি ৪'শ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী হাফিজুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় আলুর বস্তায় লুকানো ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ রামখান শুকুরটারী গ্রামের মাদক কারবারি পূর্বের একাধিক মামলার আসামী হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি হাফিজুরের বিরুদ্ধে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদক ও জুয়া আইনে দু'টি মামলা রয়েছে। সে কৌশলে আলুর বস্তায় মাদক পাঁচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo