ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ৮'শ গ্রাম গাঁজা নিয়ে তিস্তা নদ পাড়ি দেওয়ার চেষ্টাকালে আব্দুল লতিফ মিয়া(২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। লতিফ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মজিদুল ইসলামের পুত্র।
জানা গেছে, রোববার দুপুরে বজরা ইউনিয়নের বজরা নৌকা ঘাট দিয়ে তিস্তা নদ পাড়ি দিয়ে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে চর সাতালস্কর থেকে মাদক কারবারি আব্দুল লতিফ মিয়াকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতরে লাল প্লাস্টিক ও সাদা কসটেপ দ্বারা মোড়ানো একটি পোটলা থেকে ৩ কেজি ৮'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার(১৮ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)